অবশেষে রেডিটে নিজস্ব ছবির গ্যালারি

১৬ জুলাই, ২০২০ ০৫:১১  
এর আগে ব্যবহারকারীরা একই পোস্টে একাধিক ছবি শেয়ার করতে চাইলে তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করতে হতো। অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। রেডিটে যুক্ত হচ্ছে নিজস্ব ছবি গ্যালারি। খবর রয়টার্স। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীকে একাধিক ছবি শেয়ারের জন্য অন্য সাইটে যেতে হবে না। ফটোভিত্তিক সাবরেডিটের জন্য বিশেষভাবে যুক্ত করা হয়েছে নিজস্ব ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারির মাধ্যমে একবারে ২০টি ছবি কিংবা জিআইএফ শেয়ার করা যাবে। এছাড়া প্রতিটি ছবির জন্য আলাদা ক্যাপশন ও ইউআরএল যুক্ত করা যা। থাকছে ট্যাগিং সুবিধাও। সেবাটি ইতিমধ্যে রেডিটে চালু হয়েছে। তবে এটি মডারেটররা চালু করতে পারবেন। ডিবিটেক/বিএমটি